হোম অনুসন্ধান অপরাধবার্তা সিলেটে গণধর্ষণ মামলায় রাজন গ্রেফতার
সিলেটে গণধর্ষণ মামলায় রাজন গ্রেফতার

সিলেটে গণধর্ষণ মামলায় রাজন গ্রেফতার

0
0

সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলায় রাজন নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফেঞ্জুগঞ্জ উপজেলার কচুয়া নয়াটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় রাজনের সঙ্গে আইনুল নামে আরেক ব্যক্তিকেও আটক করা হয়।

র‌্যাব ও ডিবি সূত্রে জানায়, সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার রাজন নামে আরেক আসামি ফেঞ্জুগঞ্জ উপজেলার কচুয়া নয়াটিলা এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছেন; এমন খবরে অভিযান চালানো হয়। পরে রাত ১টার দিকে রাজন ও তার সহযোগী আইনুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে সিলেট নিয়ে যাওয়া হয়েছে। রাজন ওই মামলার অজ্ঞাত আসামি ছিলেন বলে জানা গেছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *