হোম অনুসন্ধান অপরাধবার্তা স্টার জলসা দেখা নিয়ে কিশোরীর আত্মহত্যা
স্টার জলসা দেখা নিয়ে কিশোরীর আত্মহত্যা

স্টার জলসা দেখা নিয়ে কিশোরীর আত্মহত্যা

0
0

মীরসরাইয়ের জোরারগঞ্জে স্টার জলসা চ্যানেল দেখা নিয়ে ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে রিয়া আক্তার (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার জোরারগঞ্জ থানাধীন ১ নং করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী আবাসন এলাকার মৃত শাহজাহানের মেয়ে। নিহতের ছোট ভাই রাব্বি (৮) জানায়, তাদের মা সকালে পারিবারিক কাজে ঘরের বাইরে যায়। এসময় তারা টেলিভিশন দেখার সময় পছন্দের চ্যানেল দেখার জন্য রিমোট নিয়ে কাড়াকাড়ি করে। রাব্বি চায় মটু পাতলু দেখতে আর রিয়া চায় স্টার জলসার নাটক দেখতে। এনিয়ে উভয়ের মধ্য কথা কাটাকাটি হয়।

পরে রিয়া ভাইকে মেরে ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজা ভেতর থেকে আটকে দিয়ে মায়ের শাড়ী দিয়ে ঘরের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন রিয়ার লাশ নিচে নামায়।

খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ সন্ধ্যায় লাশটি থানায় নিয়ে আসেন। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই নিবাস চন্দ্র জানান, টিভি দেখা নিয়ে ভাই-বোনের মধ্য ঝগড়ার জের ধরে কিশোরী আত্মহত্যা করেছে বলে জেনেছি। লাশটি থানায় রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *