হোম ক্রীড়া বাংলাদেশ ফিফা র‌্যাংকিংয়ে আগের মতোই ১৮৭ তম স্থানে
বাংলাদেশ ফিফা র‌্যাংকিংয়ে আগের মতোই ১৮৭ তম স্থানে

বাংলাদেশ ফিফা র‌্যাংকিংয়ে আগের মতোই ১৮৭ তম স্থানে

0
0

উয়েফা নেশন্স লিগের শিরোপা জয়ের প্রতিযোগিতায় টানা দুই জয়ে দুই ধাপ এগিয়ে ফিফা র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে উঠে এসেছে অভিষেক আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। র‌্যাংকিংয়ের শীর্ষ চারে কোনো পরিবর্তন নেই। তবে বাংলাদেশ সেই আগের মতোই ১৮৭ তম স্থানে আছে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) বৃহস্পতিবার র‌্যাংকিংয়ের তালিকা প্রকাশ করে।

এশিয়া থেকে সেপ্টেম্বরের এই র‌্যাংকিংয়ে এক ধাপ পতন হয়েছে ভারতের। দেশটি এখন ১০৯ নম্বরে। বাংলাদেশের পাশাপাশি কাতার (৫৫) এবং আফগানিস্তানের স্থানও অপরিবর্তিত। পর্তুগালের উন্নতি হয়েছে ক্রোয়েশিয়া এবং সুইডেনের বিপক্ষে জয় পাওয়ায়। শীর্ষ পাঁচটি দেশ হলো-বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড এবং পর্তুগাল। এক ধাপ নেমে ছয়ে আছে উরুগুয়ে। পর্তুগালের মতো স্পেনেরও উন্নতি হয়েছে। একধাপ এগিয়ে তারা এখন ৭ নম্বরে। দুই ধাপ নেমে ৮ নম্বরে আছে ক্রোয়েশিয়া। আর্জেন্টিনা ও কলম্বিয়ার কোনো পরিবর্তন হয়নি; যথাক্রমে নবম ও দশম স্থানে আছে দেশ দুটি।

একধাপ এগিয়েছে আরও তিনটি দল-ইতালি (১২), নেদারল্যান্ডস (১৩) এবং জার্মানি (১৪)। র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় উন্নতি করেছে গত বিশ্বকাপের আয়োজক রাশিয়া। সার্বিয়া এবং হাঙ্গেরিকে হারানোর কল্যাণে দলটি ৬ ধাপ এগিয়ে আগের মতো ৩২ নম্বরে উঠেছে।

জানা গেছে, কোভিড-১৯ মহামারীতে বিশ্বব্যাপী ফুটবল স্থগিত হয়ে যাওয়ার সঙ্গে র‌্যাংকিংয়ে ঘোষণাও বন্ধ করে দিয়েছিল ফিফা। স্থবিরতা শেষে এ মাসের শুরুতেই ফেরে আন্তর্জাতিক ফুটবল।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *