হোম করোনা বিশ্বে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড
বিশ্বে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড

0
0

গোটা বিশ্বে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর আগে একদিনে এতো মানুষ আক্রান্ত হননি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের অনেক দেশ এই মুহূর্তে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ায় সংক্রমণের সংখ্যা বাড়ছে বলে মনে করছে সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, রোববার (১৩ সেপ্টেম্বর) রেকর্ড সর্বোচ্চ সংক্রমণের দিনে ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে সবচেয়ে বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। একইদিন বিশ্বজুড়ে আরও ৫ হাজার ৫৩৭ জন রোগী মারা যান। ভাইরাসে মোট মৃতের সংখ্যা এখন প্রায় ৯ লাখ ৩০ হাজার। গেল কয়েক দিনে ভারত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে। এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে মৃতের সংখ্যা কমলেও আক্রান্ত সে হারে কমছে না। তবে ব্রাজিলে আগের চেয়ে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এই তিন দেশই এখন শীর্ষ অবস্থানে রয়েছে মৃত্যু ও সংক্রমণে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *