হোম জাতীয় ২৪ ঘন্টায় মৃত্যু আরও ৫০ জন, আক্রান্ত ২,৮৫৬
২৪ ঘন্টায় মৃত্যু আরও ৫০ জন, আক্রান্ত ২,৮৫৬

২৪ ঘন্টায় মৃত্যু আরও ৫০ জন, আক্রান্ত ২,৮৫৬

0
0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮০১ জনে।

বৃস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এ তথ্য জানান।

বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৮৫৬ জন। মোট শনাক্ত ২ লাখ ১৬ হাজার ১১০ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়। এর পর থেকেই প্রতিদিন দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *