হোম গণমাধ্যম সংবাদ ও প্রচারণামূলক পোস্টে নজরদারি বাড়াবে ফেসবুক
সংবাদ ও প্রচারণামূলক পোস্টে নজরদারি বাড়াবে ফেসবুক

সংবাদ ও প্রচারণামূলক পোস্টে নজরদারি বাড়াবে ফেসবুক

0
0

সংবাদভিত্তিক ও প্রচারণামূলক পোস্টের ওপর নজরদারি আরও বাড়াচ্ছে ফেসবুক। এ অবস্থায় ‘বিষয়বস্তু নিয়ন্ত্রণের’ অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমটি বর্জন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রায় শতাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

বিজ্ঞাপনদাতা হিসেবে ফেসবুক বর্জনের তালিকায় সবশেষ সংযোজন বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার ও কোকা-কোলা। অন্তত ২০২০ সালজুড়ে বিজ্ঞাপন দেবে না ইনস্টাগ্রাম আর টুইটারও। যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রচারণাকালীন সময়ে জনমত প্রভাবিত করার অভিযোগ প্রতিষ্ঠানগুলোর।

ফেসবুক বলছে, সংবাদের মূল্যবোধের সাথে সাংঘর্ষিক- এমন পোস্ট মুছে দেবে তারা; যার মধ্যে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক প্রচারণামূলক পোস্টও। বিদ্বেষমূলক পোস্টই কেবল সরিয়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *