ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
0
0
করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আজ তুলনামূলক উন্নতি হয়েছে। তার এখন শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেন নিচ্ছেন না তিনি।
সোমবার (১ জুন) গণমাধ্যমকে এসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।
ফরহাদ বলেন, রোববারের চেয়ে আজকে ভালো রয়েছেন স্যার। তিনি স্বাভাবিক অবস্থায় আছেন। সকালে তার খাওয়া-দাওয়া হয়েছে, নাস্তা-পানি খাওয়া হয়েছে। এখন তার শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেনও নিচ্ছেন না।
তিনি আরও বলেন, করোনা আক্রান্ত ডা. জাফরুল্লাহর ছেলে ও তার স্ত্রী বাসায় আছেন। গণস্বাস্থ্যের চিকিৎসকদের পরামর্শে বাসায় থেকে তারা চিকিৎসা নিচ্ছেন। তারাও মোটামুটি ভালো আছেন।
পরে তিনি দ্বিতীয়বারের মতো প্লাজমা থেরাপি নেন। প্লাজমা নিয়ে আগের চেয়ে সুস্থ বোধ করছেন বলে গত শুক্রবার জানিয়েছিলেন তিনি।
(0)