হোম প্রবাস মদিনার ঘরে ঘরে ঈদের আনন্দ
মদিনার ঘরে ঘরে ঈদের আনন্দ

মদিনার ঘরে ঘরে ঈদের আনন্দ

0
0
1
অনেক খরার পর যেন এক পশলা প্রশান্তির বৃষ্টি ।  দীর্ঘ ৭৮ দিন পর সৌদি আরবের মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে বইছে আল্লাহর প্রেমিকদের মিলন মেলা । এ এক মহা ঈদপুনর্মিলনী !
বিশ্বময় করোনা মহামারীর দমকা হাওয়া মদিনায় লেগেছিল বেশ মারাত্মকভাবে! এতে করে মদিনা মুনাওয়ারার সকল ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সামাজিক-পারিবারিক জীবনে নেমে আসে কবরের নীরবতা। জারী করা হয় লক ডাউনসহ ২৪ ঘণ্টার কারফিউ। জননিরাপত্তা ও স্বাস্থ্যবিধির স্বার্থে বন্ধ করে দেয়া হয় মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ মসজিদে নববীসহ সকল স্থানীয় মসজিদ।
৭৮ দিন পর সৌদি সরকারের এক রাজকীয় ফরমানের মাধ্যমে ফজরের নামাজের সময় আল্লাহর বন্দেগীর জন্য খুলে দেয়া হয়েছে মসজিদে নববীসহ সকল মসজিদ।
ফজরের নামাজের সময় গোটা মসজিদ চত্বরে এক আনন্দঘন ভ্রাতৃপ্রতিম পরিবেশ সৃষ্টি হয়। সুতরাং বলা যায় আজ থেকে শুরু হয়েছে মদিনার ঘরে ঈদের আনন্দ ।

(0)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *