হোম অন্যান্য জনপ্রিয় সার্ভিস সুন্দরবন কুরিয়ার চেয়ারম্যানের করোনায় মৃত্যু
জনপ্রিয় সার্ভিস সুন্দরবন কুরিয়ার চেয়ারম্যানের করোনায় মৃত্যু

জনপ্রিয় সার্ভিস সুন্দরবন কুরিয়ার চেয়ারম্যানের করোনায় মৃত্যু

0
0

সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেডের প্রতিষ্ঠাতা ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চেয়ারম্যান ও ইমামুল কবীর শান্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

শনিবার সকাল ৮টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন। ইমামুল কবীর শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধাও ছিলেন।

সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৮টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার ভেন্টিলেশন ব্যবস্থা খুলে দিয়ে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরও বলেন, সম্প্রতি কোভিডের লক্ষণ-উপসর্গ থাকায় তাকে প্রথমে ল্যাবএইড ও পরবর্তীতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ২৭ মে রাত ১০টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *