হোম রাজনীতি জাতীয় ঐক্যের আহ্বান ভিপি নুরের
জাতীয় ঐক্যের আহ্বান ভিপি নুরের

জাতীয় ঐক্যের আহ্বান ভিপি নুরের

21
0
23

করোনা পরিস্থিতি মোকাবেলায় ‘জাতীয় ঐক্যের’ আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, করোনা একটি বৈশ্বিক দুর্যোগ। জাতীয়ভাবে এটি মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন বিচ্ছিন্ন থাকার সময় নয়।

ভিপি নুর বলেন, যেখানে উন্নত দেশগুলোও এ সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে। সেখানে বাংলাদেশের মতো ছোট্ট ও ঘনবসতিপূর্ণ একটি দেশে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গঠন ছাড়া সরকারের একার পক্ষে এ সংকট মোকাবিলা সম্ভব নয়। বাংলাদেশ এক প্রকার অঘোষিত লকডাউন চলছে। অফিস-আদালত, কল-কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন আয়ের মানুষ একটা মারাত্মক সংকটে পড়েছে।

সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসলে এ সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন তিনি। বলেন, বিচ্ছিন্নভাবে অনেকেই অনেক কিছু করার চেষ্টা করছেন। সরকারকে উদ্যোগী হয়ে বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন ও রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

(21)

23

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *