হোম জাতীয় ভোট নিয়ে চরমোনাই পীরের ভাইয়ের ক্ষোভ প্রকাশ

ভোট নিয়ে চরমোনাই পীরের ভাইয়ের ক্ষোভ প্রকাশ

15
0
1

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী, চরমোনাই পীরের ভাই অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী নির্বাচনে অনিয়ম নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য।

আজ বিকালে দলীয় কার্যালয়ে চেঞ্জ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি একটি সাজানো ও প্রহসনের নির্বাচন।

তিনি অভিযোগ করেন, তার নির্বাচনী আসনে দলের পোলিং এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে এবং তাকেও শ্যামপুরের একটি ভোট কেন্দ্রে অবরুদ্ধ করে রাখা হয়েছিল।

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অনিশ্চয়তা ও রক্তপাতের দিকে এগিয়ে যাচ্ছে।

(15)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *