হোম ক্রীড়া ব্যানারে নেই বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর ছবি!
ব্যানারে নেই বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর ছবি!

ব্যানারে নেই বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর ছবি!

16
0

বৈশ্বিক কোনো বড় আসরে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট। ক্রিকেট পরাশক্তি ভারতকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে নেন লাল-সবুজের যুবারা। আগামীকাল বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে বিশ্বকাপের সোনালি ট্রফি নিয়ে দেশে ফিরবেন আকবর আলীর দল।

এদিকে টাইগার যুবাদের বরণ করে নিতে এরইমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ক্রিকেট বোর্ডের প্রধান ফটকের মূল ব্যানারেই নেই বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর ছবি!

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিসিবির প্রধান ফটকে বড় করে বাংলাদেশের বিশ্বকাপ জয়ের ব্যানার তোলে ক্রিকেট নিয়ন্ত্রণকারী সংস্থাটি। কিন্তু এই ব্যানারে জায়গা পায়নি বিশ্বজয় করা অধিনায়ক আকবর আলীর ছবি।

অবশ্য পাশে ছোট ব্যানার লাগানো হয়। সেখানে আকবরকে ফোকাস করেই ব্যানার লাগানো হয়। কিন্তু প্রধান ব্যানারে আকবরের ছবি না থাকার বিষয়টি সমর্থকদের জন্য দুঃখজনকই বটে।

যদিও এ বিষয়ে বিসিবির কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া য়ায়নি।

(16)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *