হোম ক্রীড়া ছেলের জন্মদিনে আবেগী পোস্ট মুশফিকের
ছেলের জন্মদিনে আবেগী পোস্ট মুশফিকের

ছেলের জন্মদিনে আবেগী পোস্ট মুশফিকের

1
0

ছেলের জন্মদিনে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহীম। বুধবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টটি দিয়েছেন, যেখানে তিনি ছেলের কল্যাণ কামনা করেন।

ওই পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ্‌! তুমি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। ইনশাআল্লাহ্‌, আশা করি একদিন তুমি আমার চেয়েও ভালো এবং সফল একজন মানুষ হবে। আমি তোমাকে সবসময় এবং আজীবন ভালোবাসি। জন্মদিনের শুভেচ্ছা মায়ান।

২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি মুশফিকুর রহীম ও জান্নাতুল কেফায়াত মন্ডির কোলজুড়ে পৃথিবীর বুকে আসে তাদের প্রথম সন্তান শাহরুজ রহীম মায়ান। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) মায়ানের দ্বিতীয় জন্মদিন। পাকিস্তান সফরে না যাওয়ায় ছেলের কাছে থেকেই জন্মদিন উদযাপন করতে পারলেন মুশফিক।

এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্ট খেলতে রাওয়ালপিন্ডিতে গেছে জাতীয় ক্রিকেট দল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশত্যাগ তারা। পরিবারের অনুমতি না পাওয়ায় পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহীম।  তবে, দলের সঙ্গে না থাকলেও তিনি এখন রয়েছেন পরিবারের সঙ্গে। সময় কাটাচ্ছেন স্ত্রী-সন্তানকে নিয়েই।

(1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *