আলহামদুলিল্লাহ পরিবর্তন আসতে শুরু করেছে: আযহারী
16
0
দিনের বেলায় ওয়াজ মাহফিল নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সময়ের আলোচিত বক্তা মিজানুর রহমান আযহারী |
শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড পেজে তিনি এ স্ট্যাটাস দেন।
আযহারী বলেন, বেশ কয়েক বছর যাবত, গভীর রাত পর্যন্ত মাহফিলের কুফল নিয়ে বিভিন্ন প্রোগ্রামে কথা বলে আসছিলাম। প্রথম প্রথম যারা শুনতেন তারা বলতেন দিনের বেলা কি লোকজন আসবে?
আলহামদুলিল্লাহ,পরিবর্তন আসতে শুরু করেছে। এখন দিনের মাহফিলেও দ্বীনি ভাইবোনরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। পরিবর্তনের ছোয়া লাগুক সর্বত্র, ধীরে ধীরে, আত্মোপলব্ধি থেকে।
স্ট্যাটাসের সঙ্গে লক্ষ্মীপুরের রামগতিতে দিনের বেলায় আয়োজিত ওয়াজ মাহফিলের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন আযহারী ।
(16)