হোম জাতীয় সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

17
0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের এক প্রতিনিধি দল। সোমবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির কার্যালয় তারা এই বৈঠকে বসেন।

বৈঠকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত রয়েছেন। অন্যদিকে মিলারের নেতৃত্বে এই প্রতিনিধি দলে আরো দুই সদস্য রয়েছেন।

ইসি সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে এই বৈঠকের আলোচনা করতে পারেন।

প্রসঙ্গত আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট হওয়ার কথা রয়েছে।

 

(17)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *