হোম অন্যান্য চাঁদাবাজ মাফু গণপিটুনিতে নিহত
চাঁদাবাজ মাফু গণপিটুনিতে নিহত

চাঁদাবাজ মাফু গণপিটুনিতে নিহত

19
0
1

সাভারের আগ্নেয়াস্ত্রসহ একটি মার্কেটে চাঁদাবাজির সময় গণপিটুনিতে মাফু (৩৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের অন্ধ মার্কেটে চাঁদাবাজির সময় তাকে গণপিটুনি দেয় দোকানদার ও স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাফু সাভার পৌরসভার শাহীবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় টিপু মুন্সী জানান, সন্ধ্যায় অস্ত্রসহ মাফু ও তার দল চাঁদাবাজির জন্য সাভারের অন্ধ মার্কেটে আসে। এ সময় গণপিটুনিতে মাফু মারা যায়। অন্যরা পালিয়ে যায়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক নুর খাঁন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

(19)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *