হোম অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এক দুঃসাহসিক শিশুর ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় এক দুঃসাহসিক শিশুর ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় এক দুঃসাহসিক শিশুর ভিডিও ভাইরাল

36
0

এক শিশুর দুঃসাহসিক কাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই শিশুর কাণ্ড দেখে অনেকে বিস্মিত হয়েছেন।

বাড়ির পাঁচতলার সরু সানশেড দিয়ে শিশুটিকে দৌঁড়াতে দেখা গেছে। ওই সময় শিশুটির অভিভাবক কাজে ব্যস্ত ছিলেন।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শিশুটি খুব সরু সানশেড দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে। সেখানে কোনো নিরাপত্তা বেস্টনি ছিল না। শিশুটি ওই অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে নেমে এসেছিল বলে মনে করা হচ্ছে। শিশুটি সানশেড দিয়ে হেঁটে এসে অ্যাপার্টমেন্টটির ব্যালকনিতে নামার চেষ্টা করে। কিন্ত না পেরে দ্রুত আবার ছুটে জানালার কাছে ফিরে যায়।
ভিডিওর কমেন্টে একজন লিখেছেন, ‘আশ্চর্য ব্যাপার, সে এই সরু সানশেড দিয়ে হেঁটেছে এবং এমনকি একবার হোঁচটও খেয়েছিল। ভাগ্যিস রক্ষা পেয়েছে!’ আরেকজন লিখেছেন, ‘ভিডিও দেখে আমার আত্মা বেরিয়ে যাওয়ার জোগার।’

ভিডিওটি স্পেনের টেনেরিফ শহর থেকে ধারণ করা হয়েছে। ‘আই লাভ টেনেরিফ’ নামক ফেসবুক পেজে প্রকাশিত এই ভিডিও এখন ভাইরাল। ভিডিও ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, ‘শিশুটি এই অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে নেমে এসেছে। সে সময় তার অভিভাবক গোসলে ব্যস্ত ছিল।’ ওই ভিডিওটি ৩.৫ মিলিয়ন বার দেখা হয়েছে  এবং কমেন্ট করা হয়েছে ২৬ হাজার আর শেয়ার হয়েছে ৩৫ হাজার।

ফেসবুক পেজটিতে বলা হয়েছে, ভিডিওটি বিপরীত বিল্ডিংয়ের একজন পর্যটক ধারণ করেছেন। স্থানীয় পুলিশ ধারণা করছে শিশুটির অভিভাবক ফিনল্যান্ড থেকে ছুটি উদযাপন করতে আসা কেউ হবেন। ভিডিও ফুটেজ দেখে শিশু এবং তার অভিভাবককে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

(36)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *