হোম রাজনীতি মজনু মিয়া যেনো সেই ‘জজ মিয়া কাহিনী’র মতো না হয়: জাফরুল্লাহ চৌধুরী
মজনু মিয়া যেনো সেই ‘জজ মিয়া কাহিনী’র মতো না হয়: জাফরুল্লাহ চৌধুরী

মজনু মিয়া যেনো সেই ‘জজ মিয়া কাহিনী’র মতো না হয়: জাফরুল্লাহ চৌধুরী

35
0

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা‌বি) শিক্ষার্থী ধর্ষ‌ণের অভিযোগে একজন মজনু মিয়া‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। কিন্তু এই মজনু মিয়া যেনো সেই ‘জজ মিয়া কাহিনী’র মতো না হয়।’

আজ  জাতীয় প্রেসক্লাবের সামনে ‌‘গণতন্ত্র উদ্ধার আন্দোলনের’ আয়োজনে ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে এক মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এই কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মজনুও যদি শেষ পর্যন্ত জজ মিয়া কা‌হিনীর মতো হয় তাহ‌লে দে‌শে যে হা‌রে ধর্ষণ বাড়ছে তার সমাধান কখনোই হ‌বে না।’

গোয়েন্দা সংস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘ঢাকা ক্যান্টনমেন্টের পাশে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। দেশে এত গোয়েন্দা সংস্থা, তারা কী করে? তারা কি শুধু প্রধানমন্ত্রীকে পাহাড়া দেওয়ার দায়িত্ব পালন করে? জনগণকে পাহাড়া দেওয়ার দা‌য়িত্ব কি তাদের নাই? ধর্ষণের শিকার তো হচ্ছে বাংলাদেশের মা-বোনেরা। গত বছর নির্বাচনের পরে একজন মা ধর্ষণের শিকার হয়েছিল। এখনও ঢাকায় নির্বাচন আমেজ চলছে। কীভাবে বলবো- এই নির্বাচনের পরে আর কেউ ধর্ষণ হবে না। এসব থেকে বাঁচতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।’

(35)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *