হোম অনুসন্ধান অপরাধবার্তা মানিকগঞ্জে মা-ছেলের লাশ উদ্ধার
মানিকগঞ্জে মা-ছেলের লাশ উদ্ধার

মানিকগঞ্জে মা-ছেলের লাশ উদ্ধার

8
0

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক প্রবাসী ও ছেলের লাশ উদ্ধার ।

নিহতরা হলেন- সৌদিপ্রবাসী মঞ্জুর রহমানের স্ত্রী পারভীন আক্তার (২৬) ও তার ছেলে নূর মোহাম্মদ (৫)। সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা জানান, আজ সকালে উপজেলার কাউন্নারা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

ওসি মতিয়ার বলেন, কাউন্নারা গ্রামের বাড়িতে শ্বশুর-শাশুড়ি ও ছেলেকে নিয়ে থাকতেন পারভীন। বুধবার রাতের খাবার খেয়ে পারভীন ও তার ছেলে এক ঘরে এবং পারভীনের শ্বশুর-শাশুড়ি অন্য ঘরে ঘুমিয়ে পড়েন।

ভোরে পারভীনের ঘরের দরজা খোলা দেখে শ্বশুর আবদুর রহমান ভেতরে যান। এ সময় তিনি ছেলের বউ ও নাতির লাশ পড়ে থাকতে দেখেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। ওসি বলেন, পারভীনকে গলা কেটে ও শিশুটিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *