হোম অনুসন্ধান অপরাধবার্তা টাঙ্গাইলে চুরি হচ্ছে মানুষের কঙ্কাল
টাঙ্গাইলে চুরি হচ্ছে মানুষের কঙ্কাল

টাঙ্গাইলে চুরি হচ্ছে মানুষের কঙ্কাল

15
0

টাঙ্গাইলের মির্জাপুরে  শত বছরের পুরনো শুভুল্যা সোহাগ কবরস্থান থেকে ২২টি কঙ্কাল চুরি হয়েছে। গতকাল রাতে ওই কবরস্থান থেকে অনেকগুলো কঙ্কাল চুরি হয় বলে জানা গেছে।

মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা সোহাগ কবরস্থানটি ওই এলাকার শুভুল্যা, কুর্নী, হাতকুড়া গ্রামের মানুষ মিলে প্রতিষ্ঠা করেন। ওই তিন গ্রামের মানুষ মারা গেলে সেখানে তাদের দাফন করা হয়ে থাকে। পুরনো এই কবর স্থানটিতে শত শত মানুষের কবর রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ২২টি কবর খুঁড়ে চোরের দল কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। কবর স্থানটিতে আলোর ব্যবস্থা না থাকায় প্রতিনিয়তই এলাকার লোকজন কঙ্কাল চুরির শঙ্কায় থাকেন বলে জানান এলাকাবাসী।

বুধবার সকালে এলাকার লোকজন গিয়ে কয়েকটি কবরে গর্ত দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে কবরস্থানের ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা দেখতে পান চোরের দল রাতের আঁধারে ২২টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(15)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *