হোম অন্যান্য বেড়াতে এসে লাশ হলো বিমান বাহিনীর সার্জেন্ট
বেড়াতে এসে লাশ হলো বিমান বাহিনীর সার্জেন্ট

বেড়াতে এসে লাশ হলো বিমান বাহিনীর সার্জেন্ট

21
0

কক্সবাজারে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ।

পর্যটন নগরী কক্সবাজারে বেড়াতে এসে গাড়িতে স্ট্রোক করে মারা গেলেন অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর এক সার্জেন্ট। ৭ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ৭ টায় হ্নদয় বিদারক এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, সোমবার রাতে ঢাকা ধানমন্ডি এলাকার বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো: আজিজুল হুদা রানা (৫৮) কক্সবাজারে বেড়ানোর জন্য গাড়িতে উঠেন। গাড়িতে তার সাথে ছিলেন আরো তিন পরিবার। যথারীতি তারা গাড়িতে স্বাভাবিক ছিলেন। সবশেষ কক্সবাজার কলাতলি মোড়ে গাড়ি থেকে নামতে সবাই যখন প্রস্তুতি নিচ্ছেন তখন তাঁকে বাসে ঘুমে থাকা অবস্থায় ডাকতে গেলে বাসের সীটে মৃত্যুর কোলে ঢলে পড়েন। দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

জানা যায়, স্ট্রোক হয়ে মারা গেছেন তিনি। সকালে নিহতের মৃতদেহ এ্যাম্বুলেন্স করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: শাহিন আব্দুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আজিজুল হুদা রানাকে হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যুবরণ করেন।

(21)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *