হোম রাজনীতি আচারণবিধি লঙ্ঘন: আতিকুলকে কারণ দর্শানোর নোটিশ
আচারণবিধি লঙ্ঘন: আতিকুলকে কারণ দর্শানোর নোটিশ

আচারণবিধি লঙ্ঘন: আতিকুলকে কারণ দর্শানোর নোটিশ

14
0

আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। নোটিশে আগামী দুই দিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আজ সোমবার উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম স্বাক্ষরিত এ নির্দেশনা সংক্রান্ত চিঠি আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, আপনি গত ০৫ জানুয়ারি ২০২০ তারিখে একজন সংসদ সদস্যকে সাথে নিয়ে উত্তরা নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেছেন, যা গত ০৫ জানুয়ারি ২০২০ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে এবং ০৬ জানুয়ারি ২০২০ তারিখে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৫ ও বিধি ২২ এর সুস্পষ্ট লঙ্ঘন বিধায় কেন আপনার বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযাগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ০২ (দুই) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো।

এর আগে ০৫ জানুয়ারি সকালে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আতিকুলের উত্তরা শাখার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন মেয়রপ্রার্থীর জন্য দোয়া চান। এ সময় আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

(14)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *