হোম রাজনীতি আবারো নির্বাচিত জিএম কাদের ও রাঙ্গা
আবারো নির্বাচিত জিএম কাদের ও রাঙ্গা

আবারো নির্বাচিত জিএম কাদের ও রাঙ্গা

3
0

জাতীয় পার্টির চেয়ারম্যান হলেন জিএম কাদের ,মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।  সৃষ্ট নতুন পদে ‘চিফ প্যাট্রন’ হলেন রওশন এরশাদ।

আজ দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয় পার্টির নবম কাউন্সিলে এই কমিটি ঘোষণা করা হয়। আগামী তিন বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন।

সম্মেলনে জানানো হয়, পার্টির মহাসচিব হিসেবে মশিউর রহমান রাঙ্গাই থাকছেন। এর আগে সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন।

তিনি বলেন, এরশাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে। জানান, জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। প্রায় ১০ হাজার প্রতিনিধি অংশ নেন এবারের সম্মেলনে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এটিই প্রথম কাউন্সিল। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে এগিয়ে যাবে জাতীয় পার্টি।

(3)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *