হোম অন্যান্য সীতাকুণ্ডে কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে দুইজন নিহত
সীতাকুণ্ডে কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে দুইজন নিহত

সীতাকুণ্ডে কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে দুইজন নিহত

4
0

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের সঙ্গে দুই প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিনজন।

আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ফৌজদার হাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই কাউসার গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় দুটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানান তিনি।

এদিকে দুর্ঘটনায় আহত তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(4)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *