হোম অন্যান্য ভিপি নুরকে নিরাপত্তা দিতে লিগ্যাল নোটিশ
ভিপি নুরকে নিরাপত্তা দিতে লিগ্যাল নোটিশ

ভিপি নুরকে নিরাপত্তা দিতে লিগ্যাল নোটিশ

21
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান।

ওই নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে নুরের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট করা হবে।

এর আগে, ২২ ডিসেম্বর দুপুরে ভিপি নুরুল হককে ডাকসুর কক্ষে ঢুকে বাতি নিভিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। ভিপি নুরসহ আহতদের অভিযোগ, ছাত্রলীগ এ হামলায় সরাসরি অংশ নেয়। এ সময় নুরের সঙ্গে থাকা ছাত্র অধিকার পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। দুজনকে ছাদ থেকে ফেলে দেয়া হয়। তাদের মধ্যে রোববার রাত পর্যন্ত ১৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন।

(21)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *