হোম অন্যান্য বাঘের থাবা থেকে বাঁচলো ছোট্র শিশু সিন
বাঘের থাবা থেকে বাঁচলো ছোট্র শিশু সিন

বাঘের থাবা থেকে বাঁচলো ছোট্র শিশু সিন

12
0

বাঘের সঙ্গে ছবি তোলায় মগ্ন এক শিশু। আর ছবি তুলতে গিয়ে ওই বাঘের খাবারে পরিণত হতে চলেছিল সে। তবে বাঘটি কাঁচবন্দি খাঁচায় থাকার কারণে প্রাণে রক্ষা পায় শিশুটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, চিড়িয়াখানায় বাঘের ঘরের সামনে বসে সেলফি তোলার জন্য পোজ দিচ্ছিল শিশুটি। একেবারে পেছনেই ছিল প্রকাণ্ড সেই বাঘ। অনেকক্ষণ থেকেই শিকারের জন্যে শিশুটিকে চোখে চোখে রাখছিল বাঘটি। যেই না শিশুটি পেছনে ফিরে তাকায় মুহূর্তের মধ্যে শিকার করতে তার ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। কিন্তু ব্যর্থ হয়। কাঁচের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়।

জানা গেছে, আয়ারল্যান্ডের ডাবলিনের এক চিড়িয়াখানায় এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। সেখানে সিন নামের ৭ বছরের এক শিশুর ওপর এ আক্রমণ করে বাঘ। পুরো ঘটনা শিশুটির বাবা রব ক্যামেরায় ধারণ করে টুইটারে শেয়ার করেন। এবং পরে তা ভাইরাল হয়ে পড়ে।

সিনের বাবা রব জানিয়েছেন, কাঁচবন্দি না থাকলে সিনকে আর ফিরে পেতেন না তিনি। বাঘের পেটেই ঠাঁই হতে পারত তার ছেলের।

(12)

tags:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *