হোম অনুসন্ধান অপরাধবার্তা ডাকসুতে নুরদের ওপর হামলার মামলা ডিবিতে হস্তান্তর
ডাকসুতে নুরদের ওপর হামলার মামলা ডিবিতে হস্তান্তর

ডাকসুতে নুরদের ওপর হামলার মামলা ডিবিতে হস্তান্তর

6
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় করা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করেছে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার এসআই শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন থেকে এ মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে ডিবি।

এর আগে,  রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ভিপি নুরুল হককে তার ডাকসুর কক্ষে ঢুকে বাতি নিভিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। ভিপি নূরসহ আহতদের অভিযোগ, ছাত্রলীগ এ হামলায় সরাসরি অংশ নেয়। এ সময় নূরের সঙ্গে থাকা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। দুজনকে ছাদ থেকে ফেলে দেয়া হয়। তাদের মধ্যে রোববার রাত পর্যন্ত ১৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন।

এ ঘটনায় সোমবার (২৩ ডিসেম্বর) শাহবাগ থানার এসআই মোহাম্মদ রইচ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামি করা হয় ৪৩ জনকে।
এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা এখন রিমান্ডে আছেন।

(6)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *