হোম অন্যান্য নুরদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
নুরদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

নুরদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

102
0
1

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ( ডাকসু ) ভিপি নুরুল হক নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল চট্টগ্রাম প্রেসক্লাবে সাধারণ ছাত্র অধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, বুয়েট ছাত্র আবরার হত্যার দাগ এখনো শুকায়নি। এর মধ্যেই কথিত মুক্তিযুদ্ধ মঞ্চ নামধারী ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা আবারও লাশ ফেলার জন্য ন্যক্কারজনক এই হামলা ঘটিয়েছে। এটা যে পরিকল্পিত ছিল, তার প্রমাণ বাতি বন্ধ করে দেওয়া, মারধর করে দুই তালা থেকে ফেলে দেওয়া। একই সাথে সিসি টিভি ফুটেজ হামলাকারীদের গায়েব করার খবর থেকেই স্পষ্টভাবে বোঝা যায়, নুরুল হক নূরসহ তার সহযোগীদের হত্যার উদ্দেশ্য হামলা করা হয়েছে।

অবিলম্বে এই সকল চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানায় তারা, তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়। সাধারণ ছাত্র অধিকার পরিষদ , চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক আরিফুল হক তায়েফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আরিফ মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি লোকমান দে, সংগঠনের কেন্দ্রীয় সদস্য শওকত আলী, জাতীয় মুক্তি কাউন্সিলের সদস্য সচিব আমির আব্বাস, মাওলানা ভাসানী পরিষদের সভাপতি সিদ্দিকুল ইসলাম, সাধারণ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজেশ্বর দাশগুপ্ত ও জোবায়ের ইসলাম প্রমুখ।

(102)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *