হোম প্রবাস মহান বিজয় দিবস উপলক্ষ্যে মদিনায় মেজবানের আয়োজন
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মদিনায় মেজবানের আয়োজন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মদিনায় মেজবানের আয়োজন

8
0

মদিনায় চট্টগ্রাম প্রবাসী ফোরামের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম প্রবাসী ফোরাম মদিনার আহবায়ক ও সি প্লাস টিভির মদিনা প্রতিনিধি এস এম নিজাম উদ্দিনের নেতৃত্বে চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।মদিনা শহরের আল খলিল নামক স্থানে মোবারক ল্যান্ড পার্কে প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূলপর্ব। এর পর চলে যথারীতি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাওয়ার আয়োজন।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে উল্লাস ব্যান্ড গ্রুপের গানের তালে তালে মেতে উঠে প্রবাসীরা। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্র। র‍্যাফেল ড্র অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সিপ্লাস টিভির মদিনা প্রতিনিধি এস এম নিজাম উদ্দিন আমাদের প্রতিনিধি সাংবাদিক আতিক উল্লাহ, সাংবাদিক সাহাদত হোসেন সাহাদত, শরীফ উদ্দিন চৌধুরী, রবিউল হোসেন চৌধুরী, এস এম আলতাফ হোসেন, মৌলানা হারুনুর রশিদ, নসরুল্লাহ ফারুক, মামুনুর রশিদ ও মোস্তাক আহমদ প্রমুখ।

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *