হোম ক্রীড়া ১৭ বছর পর গোলশূন্য ড্র
১৭ বছর পর গোলশূন্য ড্র

১৭ বছর পর গোলশূন্য ড্র

5
0

বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত মৌসুমের প্রথম এবং দশকের শেষ এল ক্লাসিকোতে কেউ না জেতার খবরে বিস্ময় ফুটবল প্রেমীরা । গোলশূন্য ড্র প্রথম দেখলো ফুটবল বিশ্ব । ১৭ বছর পর ৫০ ম্যাচ শেষে গোলশূন্য ড্র দেখলো  ফুটবল বিশ্ব ।

এই ড্রয়ের ফলে গোল ব্যবধানে এগিয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন থাকল। ১৭ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট সংগ্রহ করে তারা রয়েছে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে রিয়াল রয়েছে দ্বিতীয় স্থানে। বার্সার গোল +২৩। রিয়ালের +২১।

রিয়াল মাদ্রিদ যেভাবে প্রভাব বিস্তার করে খেলেছে তাতে জয় নিয়ে ফেরা উচিত ছিল ন্যু ক্যাম্প থেকে। বুধবার রাতে ম্যাচের ১৭ মিনিটে কাসেমিরোর নিশ্চিত গোল রুখে দেন বার্সেলোনার জেরার্ড পিকে। এ সময় কাসেমিরোর নেওয়া হেড কাতালান গোলরক্ষক আন্দ্রেটার স্টেগানকে পরাস্ত করলেও পেছনে দাঁড়িয়ে যান পিকে। তিনি গোললাইনের উপর থেকে হেড দিয়ে ক্লিয়ার করেন বল।

একইভাবে ৩১ মিনিটে লিওনেল মেসির নিশ্চিত গোল রুখে দেন রিয়ালের অধিনায়ক সার্জিও রামোস। এ সময় রিবাউন্ডে মেসির নেওয়া বুলেট গতির শট পা দিয়ে ফিরিয়ে মাটিতে লুটিয়ে পড়েন রামোস। রিয়াল রক্ষা পায় নিশ্চিত গোল হজমের হাত থেকে। ৭৩ মিনিটে গ্যারেথ বেল তো জালে বল পাঠিয়েও দিয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

(5)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *