হোম অনুসন্ধান অপরাধবার্তা টঙ্গীতে দুই তরুণী ধর্ষণের শিকার
টঙ্গীতে দুই তরুণী ধর্ষণের শিকার

টঙ্গীতে দুই তরুণী ধর্ষণের শিকার

11
0

টঙ্গীতে দুই তরুণী ধর্ষণের শিকার হয়েছে। তারা আপন বোন। মঙ্গলবার রাতে টঙ্গী হাজী মাজার বস্তির পিঙ্কি গার্মেন্টসের পেছনের খালি জায়গায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার বড়ো বোনের বয়স ১৮ বছর ও ছোটো বোনের ১৭ বছর। তাদের বাসা রাজধানীর উত্তর বাড্ডায়, গ্রামের বাড়ি বরগুনা জেলায়। তাদেরকে টঙ্গী বাজার তুরাগ নদীর পাড় থেকে জোরপূর্বক নৌকায় তুলে নিয়ে ঐ স্থানে ধর্ষণ করা হয়। এ ঘটনায় একজন অজ্ঞাত পরিচয় নারীসহ ছয় জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে।

এদিকে, এ ঘটনায় র‌্যাব-১-এর এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বুধবার টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক দলের দুই সদস্য শরিফ ও মোমেনকে গ্রেফতার করেছে। তারা ধর্ষণের কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানিয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, একটি বেসরকারি টেলিভিশনের স্থানীয় (টঙ্গী) প্রতিনিধি জনৈক জয়নালের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ঐ দুই বোন বাড্ডা থেকে মঙ্গলবার সন্ধ্যায় তার (জয়নালের) সঙ্গে সাক্ষাৎ করতে আসে। তারা টঙ্গী বাজার এসে জয়নালকে ফোন দিলে তার মোবাইল ফোন বন্ধ পায়। এ সময় তারা টঙ্গী বাজার সিরাজ উদ্দিন স্কুল সংলগ্ন তুরাগ নদীর পাড়ে অপেক্ষা করতে থাকে। এ সময় একজন নারীসহ ছয় জন যুবক এসে তাদেরকে জোরপূর্বক নৌকায় তুলে নিয়ে ধর্ষণ করে।

পুলিশের কাছে দুই বোন জানিয়েছে, নাঈম নামের এক যুবক বড়ো বোনকে ও রাসেল নামের অপর যুবক ছোটো বোনকে ধর্ষণ করেছে। বাকি যুবকেরা ও অজ্ঞাত ঐ নারী তাদের সহযোগিতা করেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদেরকে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বড়ো বোন বাদী হয়ে মামলা করেছে। ওসি দেলোয়ার হোসেন জানান, ঘটনার পর থেকে জয়নাল নামের ঐ সাংবাদিকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

 

(11)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *