হোম ক্রীড়া বাংলাদেশের খাবার দারুণ: শহীদ আফ্রিদি
বাংলাদেশের খাবার দারুণ: শহীদ আফ্রিদি

বাংলাদেশের খাবার দারুণ: শহীদ আফ্রিদি

10
0

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনো সীমিত ওভারের লিগগুলোতে খেলে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এরই ধারাবাহিকতায় আজ বুধবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা প্লাটুনের হয়ে অংশগ্রহণ করছেন তিনি। তবে বাংলাদেশের মাটিতে পা রেখেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার বাংলাদেশে এসে এক টুইট বার্তায় পাকিস্তানি এই অলরাউন্ডার বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য ঢাকায় ফিরে দারুণ লাগছে। এখানকার খাবার দারুণ, ক্রিকেটের প্যাশন নিয়ে মানুষগুলোও দারুণ। দারুণ একটি বিপিএল আসরের জন্য মুখিয়ে আছি।

ঢাকা প্লাটুন স্কোয়াড
দেশি: তামিম ইকবাল খান, এনামুল হক বিজয়, মাশরাফি বিন মুর্তজা, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, রকিবুল হাসান, শুভাগত হোম চৌধুরি, জাকের আলি অনিক।

বিদেশি: ওয়াহাব রিয়াজ ( পাকিস্তান), থিসারা পেরেরা ( শ্রীলঙ্কা), লরি ইভান্স ( ইংল্যান্ড), শহীদ আফ্রিদি ( পাকিস্তান), লুইস রিস ( ইংল্যান্ড), আসিফ আলি ( পাকিস্তান), শাদাব খান ( পাকিস্তান)।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *