হোম জাতীয় নারীদের বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়ঃ শেখ হাসিনা
নারীদের বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়ঃ শেখ হাসিনা

নারীদের বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়ঃ শেখ হাসিনা

7
0

নারীরা এখন সবক্ষেত্রে দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। নারীদের বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেছেন, বেগম রোকেয়া নারীদের নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করছি। বেগম রোকেয়া তার বইয়ে লিখে গেছেন, নারীরা একদিন লেখাপড়া শিখে জজ, ব্যারিস্টার, ডাক্তার হবে। শুধু জজ-ব্যারিস্টার নয়, নারীরা এখন সবক্ষেত্রে দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বেগম রোকেয়ার কর্মে ও আদর্শে উজ্জীবিত হয়ে আজকের নারীরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম ফজিলাতুনন্নেসা ইন্দিরা।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *