পেট্রোবাংলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
8
0
রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের ২ টি তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল সাড়ে ৯ টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণ করে ফেলে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ বলেন, ‘পেট্রোবাংলা ভবনের ১৪ তলার দুটি ফ্লোরে আগুন লেগেছে। মোবাইলে আমাদের এ আগুন লাগার খবর জানানো হয়। সঙ্গে সঙ্গে আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করে। কীভাবে এ আগুন লাগল তা এখনো জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগে থাকতে পারে।’
(8)