হোম রাজনীতি বিএনপি আন্দোলন করার অর্থ তারা আইন মানে না: তথ্যমন্ত্রী
বিএনপি আন্দোলন করার অর্থ তারা আইন মানে না: তথ্যমন্ত্রী

বিএনপি আন্দোলন করার অর্থ তারা আইন মানে না: তথ্যমন্ত্রী

8
0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জামিনের জন্য তাদের আন্দোলনের হুমকি আদালত অবমাননার শামিল।

তিনি বলেন, খালেদা জিয়ার জামিন দেবে আদালত, সরকার নয়। খালেদা জিয়ার জামিনের জন্য আন্দোলন করার অর্থ বিএনপি আদালত মানে না। বিএনপি নেতাদের বক্তব্যে প্রমাণিত হচ্ছে তারা দেশের বিচার ব্যবস্থা, আইন-আদালত মানে না।

আজ বুধবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন মঞ্চ পরিদর্শন পূর্ব সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, সরকার খালেদা জিয়ার জামিন দেয়ার এখতিয়ার রাখে না। তার মানে তাদের আন্দোলন আদালতের বিরুদ্ধে। সে কারণে আদালত স্বপ্রণোদিত হয়ে কিছু করে কী না, সেটিই দেখার বিষয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী রাজনীতিকে পরিশুদ্ধ করতে চান। জাতি ও দেশকে এগিয়ে নিতে চান। সমাজকে সুন্দর ও শান্তিময় করতে চান। সে লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

 

 

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *