হোম অন্যান্য ঢাবির জিয়া হল সংসদের সমাজসেবা সম্পাদক কাউছার মারা গেছেন
ঢাবির জিয়া হল সংসদের সমাজসেবা সম্পাদক কাউছার মারা গেছেন

ঢাবির জিয়া হল সংসদের সমাজসেবা সম্পাদক কাউছার মারা গেছেন

9
0
5

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল সংসদের সমাজসেবা সম্পাদক কাউছার হোসেন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে মারা যান তিনি।

কাউছারের গ্রামের বা‌ড়ি মা‌নিকগঞ্জ জেলায়। তিনি ইসলামের ই‌তিহাস ও সংস্কৃ‌তি বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। আবাসিক ছাত্র হিসেবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদ থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করে জয়ী হয়েছিলেন তিনি।

জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালের আই‌সিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তার। কাউছারের মরদেহ বর্তমানে হাসপাতালেই রাখা আছে।

কাউছার হল ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদকও ছিলেন। তার মৃত্যুতে সহপাঠী এবং জিয়া হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

(9)

5
tags:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *