হোম ক্রীড়া দুই ইনিংসে শূন্য রান করে বিশ্ব রেকর্ড মুমিনুলের
দুই ইনিংসে শূন্য রান করে বিশ্ব রেকর্ড মুমিনুলের

দুই ইনিংসে শূন্য রান করে বিশ্ব রেকর্ড মুমিনুলের

15
0
1

এই রেকর্ড চান না কোনো ক্রিকেটার। ব্যাটসম্যানদের কাছে তা চরম লজ্জার। আর সেই ব্যাটসম্যান যদি হন অধিনায়ক, তবে তা দলের মনোবলের পক্ষেও হয় ক্ষতিকর।

অধিনায়ক মুমিনুল হক নিশ্চয়ই ইডেনে গোলাপি বলের টেস্টকে দুঃস্বপ্ন মনে করে ভুলে যেতে চাইবেন।

প্রথম ইনিংসে সাত বল খেলে ফিরতে হয়েছিল শূন্য রানে। দ্বিতীয় ইনিংসে খেলেছেন ছয় বল।  এবারও রানের খাতা খুলতে পারেননি। তার আগেই ইশান্ত শর্মার বলে উইকেটকিপার ঋদ্ধিমান সাহার ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে।

দুই ইনিংসেই শূন্য করেছেন মুমিনুল। ক্রিকেটীয় পরিভাষায় যাকে বলে ‘পেয়ার’। সব ব্যাটসম্যানই চান এমন লজ্জা এড়িয়ে যেতে।

কিন্তু মুমিনুলের পক্ষে এটা ভুলে যাওয়াও সহজ নয়। বিশ্বের কোনো টেস্ট অধিনায়কই মুমিনুলের এই রেকর্ড কেড়ে নিতে পারবেন না। কারণ, ভারতীয় দলের বিরুদ্ধে তিনিই হলেন প্রথম ক্যাপ্টেন, যিনি টেস্টের দুই ইনিংসে শূন্য করলেন।

একইসঙ্গে গোলাপি বলের টেস্টে বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি দুই ইনিংসেই ফিরলেন রান না করে। শুধু ক্রিকেটার নন, তিনি বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবেও জড়ালেন এ লজ্জার রেকর্ডে।

(15)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *