হোম ক্রীড়া নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রাজিলকে হারিয়ে উজ্জীবিত মেসি
নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রাজিলকে হারিয়ে উজ্জীবিত মেসি

নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রাজিলকে হারিয়ে উজ্জীবিত মেসি

2
0

নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোল করেন মেসি।

সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে গতকাল প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা।

গত কোপা আমেরিকায় দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় আন্তর্জাতিক ফুটবলে তিন মাস নিষিদ্ধ ছিলেন মেসি। এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার এর আগে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন গত জুলাইয়ে কোপা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, চিলির বিপক্ষে। সেই ম্যাচে দল জয় পেলেও লাল কার্ড দেখেছিলেন তিনি ।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নিজেদের খেলার ধরণ নিয়ে সন্তুষ্ট মেসি।

মেসি বলেন “ম্যাচের শুরুতে আমরা সংগ্রাম করছিলাম। আমরা কিছু ভুল করেছিলাম এবং তারা কিছু সুযোগ তৈরি করেছিল…দ্বিতীয়ার্ধে আমরা অনেক উন্নতি করি। আমার মনে হয় রক্ষণাত্মকভাবে খেলার এই ধরণ আমাদের অনেক কিছু দিয়েছে। এটা ভালো বিষয় যে আমরা বিভিন্ন ভাবে খেলতে পারি।”

(2)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *