সাতক্ষীরায় নছিমন ও মটরসাইকেল সংঘর্ষে একজন নিহত
12
0
4
জেলার পাটকেলঘাটায় মটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে অমিত দেবনাথ (৫২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ১০ টার সময় পাটকেলঘাটা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত অমিত দেবনাথ খলিষখালি গ্রামের জগেন্দ্র দেবনাথের ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, খলিষখালি থেকে অমিত দেবনাথ ভাড়ায় মটরসাইকেল যোগে সাতক্ষীরা আসছিলেন। পাটকেলঘাটা বাজার এলাকায় আসলে পিছন দিক থেকে নছিমন তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
(12)
4
tags:
সাতক্ষীরা