হোম অনুসন্ধান অপরাধবার্তা আবরার হত্যা মামলায় ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা
আবরার হত্যা মামলায় ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা

আবরার হত্যা মামলায় ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা

13
0

মেধাবী শিক্ষার্থী বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জন আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছেন গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ১১জন।

বুধবার দুপুরে ডিবি পুলিশের একটি টিম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ অভিযোগপত্র নিয়ে আসেন। এরপর আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এ অভিযোগপত্র জমা দেন তারা।

উল্লেখ্য, ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় খুন হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ। ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে ৫ অক্টোবর বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফাহাদ। এর জের ধরে ৬ অক্টোবর রাতে শেরেবাংলা হলের নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *