হোম জাতীয় জাতীয় চার নেতা হত্যাকারীদের ধরতে কূটনৈতিক চেষ্টা চলছেঃ ওবায়দুল কাদের
জাতীয় চার নেতা হত্যাকারীদের ধরতে কূটনৈতিক চেষ্টা চলছেঃ ওবায়দুল কাদের

জাতীয় চার নেতা হত্যাকারীদের ধরতে কূটনৈতিক চেষ্টা চলছেঃ ওবায়দুল কাদের

1
0
2

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ডে বিদেশে পালিয়ে থাকা খুনিদের ফেরাতে আগামী দিনগুলোতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সকালে জেলহত্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আজকে যারা খুনি, তাদের দণ্ড কার্যকর হয়েছে। যাদের দণ্ড কার্যকর হয়নি, তারা বিদেশে পলাতক। তাদের ফিরিয়ে আনার জন্য জোরদার প্রয়াস অব্যাহত রয়েছে। এই কূটনৈতিক প্রয়াস সামনের দিনগুলোতে আরও বাড়বে।’ তিনি আরও বলেন, ‘কোনো কোনো দেশে আইনে সমস্যা আছে। তাদের দেশে মৃত্যুদণ্ডের কোনো বিধান নেই। ফাঁসির আসামি বিধায় তাদের ফিরিয়ে আনতে অসুবিধা হচ্ছে। তবুও বিভিন্ন দেশে যারা রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, উচ্চ পর্যায়ে তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তাদের কীভাবে ফিরিয়ে আনা যায়।’

(1)

2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *