হোম রাজনীতি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মামলায় তিন বছরের কারাদন্ড
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মামলায় তিন বছরের কারাদন্ড

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মামলায় তিন বছরের কারাদন্ড

13
0

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলায় বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে এই রায় দেন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার।

রাষ্ট্রপক্ষের কৌসুলি জানান, গত বছরের ২৯ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় গিয়াস কাদের চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন ‘আপনার পরিণতি আপনার বাবার চেয়েও খারাপ হবে’।

এ ঘটনায় ৩১ মে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী।

উল্লেখ্য, গিয়াস কাদের চৌধুরী, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই।

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *