হোম ক্রীড়া সাকিবের নিষেধাজ্ঞায় পাপন জড়িত ভাবছে বহু মানুষঃ আসিফ নজরুল
সাকিবের নিষেধাজ্ঞায় পাপন জড়িত ভাবছে বহু মানুষঃ আসিফ নজরুল

সাকিবের নিষেধাজ্ঞায় পাপন জড়িত ভাবছে বহু মানুষঃ আসিফ নজরুল

17
0

সাকিবের নিষেধাজ্ঞার পেছনে কোন না কোন ভাবে আপনার হাত আছে এটা ভাবছে বহু মানুষ বলে মন্তব্য করেছেন ড. আসিফ নজরুল।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা নিয়ে ইতোমধ্যে দেশ-বিদেশে আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা ভাবছে সাকিবের নিষেধাজ্ঞার পেছনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের হাত রয়েছে।

বিষয়টি নিয়ে বুধবার (৩০ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। চেঞ্জ টিভির পাঠকদের জন্য ড. আসিফ নজরুলের স্ট্যাটাসটি তুলে ধরা হল-

‘পাপনের জন্য পরামর্শ

পাপন, আপনার দূর্ভাগ্য কি জানেন? সত্য-মিথ্যে যেটাই হোক, সাকিবের নিষেধাজ্ঞার পেছনে আপনার হাত আছে – এটা ভাবছে বহু মানুষ।
যাই হোক, আমার পরামর্শ, মানুষকে আপনার মুখটা একটু কম দেখাবেন। বিশেষ করে বাংলাদেশের খেলার সময় গাজী টিভিতে। মানুষকে উত্যক্ত করে কি লাভ আপনার?’

এছাড়াও তিন ঘন্টা আগে সাকিবকে নিয়ে তার আর একটি পোষ্ট ছিল। সেটিও হুবহু তুলে ধরা হলো,

‘শাপে বর

সাকিবের নিষেধাজ্ঞা দু:খজনক। কিন্তু এতে অবশেষে লাভও হতে পারে বাংলাদেশের। সাকিব আরো শক্তিশালী আর দৃঢচেতা হয়ে ফিরতে পারে। কে না জানে সাকিবের জন্য এটা খুবই সম্ভব।
সাকিবের নিষেধাজ্ঞায় বাংলাদেশের তরুন ক্রিকেটারদের জন্য সুযোগ এলো। সুযোগটা তার ছায়ার নীচে থেকে বের হয়ে আসার, নিজেকে আরো বেশী প্রকাশ করার। প্রতিভা তো আছে এদের অনেকের । এবার বুক চিতিয়ে দাড়াতে পারলেই হবে। মনে আছে সৌম্য আর মুস্তাফিজরা এভাবে দাড়ানোর পর কি অবস্থা হয়েছিল ভারতের?
তবে এঘটনা থেকে শিক্ষাও নিতে হবে আমাদের ক্রিকেটারদের। এক: অপরিচিত ভারতীয়দের থেকে দুরে থাকুন। কে জানে আপনাকে বিপদে ফেলার এটা ফাঁদ কিনা। কে জানে এ ফাঁদে স্বয়ং আইসিসি-র লোকজনও জড়িত কিনা?
দুই: ভারত সফরের আগে আরো সতর্ক্ থাকুন। হয়তো ঠিক এর আগে আগে পড়বে বিপদের খাড়া।
তিন: পাপনদের চিনে রাখুন। অসৎ কর্পোরেট পুজির এই খুটির অন্যায়ের প্রতিবাদ করতে হবে আরো সুচিন্তিতভাবে। কারণ এদেশটা চালায় আসলে তার প্রভুরা।
এ প্রভুদের কাছে সাকিবের চেয়ে পাপন অনেক গুরুত্বপূর্ণ্। যদিও আমাদের বুকজুড়ে আছে, থাকবে শুধু সাকিব।’

(17)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *