জামায়াত নির্মূল হয়নিঃ রাশেদ খান মেনন
জামাত এখনো নির্মূল হয়নি, জামাত তার সাংগঠনিক কাজ ভালোভাবেই করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
চেঞ্জ টিভি. প্রেসের একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বলেন, জামাত এখনো নির্মূল হয়নি এবং তারা সাংগঠনিক কাজ ভালোভাবে চালিয়ে যাচ্ছেন। সরকার জামায়াতকে ঠেকাতে গিয়ে হেফাজতের সাথে হাত মিলিয়েছিল, যা সংকট তৈরী করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
হেফাজতকে প্রশ্রয় দিতে গিয়ে জামায়াতের সক্রিয়তাকে সামনে টেনে বলেন, জামাত দুর্বল হয়েছে কিন্তু তাদের আমির নির্বাচনে গত তিন মাস ধরে সরব উপস্থিতি বুঝায় তারা নির্মূল হয়নি।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জামাত ও হেফাজত মুলত গোপনে শক্তিশালী হচ্ছে। এছাড়াও তিনি হিজাব দেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলেও মন্তব্য করা ছাড়াও আরও বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন।
সম্প্রতি বর্তমান সরকার ও নির্বাচন নিয়ে মন্তব্য করায় রাশেদ খান মেননের বিরুদ্ধে সরকারের কয়েকজন মন্ত্রীর সমালোচনা করার বিষয়সহ বেশকিছু গুরুত্বপূর্ণ কথা হয় চেঞ্জ টিভির একান্ত সাক্ষাৎকারে।
পুরো সাক্ষাৎকার দেখতে চেঞ্জ টিভির ইউটিউব থেকে ঘুরে আসতে পারেন। সাক্ষাৎকার নিয়েছেন চেঞ্জ টিভির প্রধান বার্তা সম্পাদক আমিরুল মোমেনিন মানিক।
লিংক..
https://www.youtube.com/watch?v=f0ISgKB4U4c
(379)