হোম অন্যান্য জবি উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা
জবি উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

জবি উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

8
0
2

জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) হেয় প্রতিপন্ন করে উপাচার্যের দেওয়া বক্তব্য প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্যে থেকে উপাচার্য ও ট্রেজারর নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপাচার্য ড. মীজানুর রহমানের সাম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হেয় করে দেওয়া বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তিনি এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা। তিনি জবির উপাচার্য হওয়ার পরও নিজেকে ঢাবির শিক্ষক হিসেবে দাবি করেন, তাহলে তিনি ঢাবিতেই চলে যাক। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মনে ধারণ করেন না, তাহলে তিনি কেন জবির ভিসি পদে বহাল থাকবেন।

এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা আগামী রবিবারের মধ্যে উপাচার্যের বক্তব্য প্রত্যাহার করে গ্রহণযোগ্য ব্যাখ্যার জন্য সময় বেঁধে দেন। যদি বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে আরো কঠোর কর্মসূচি নেওয়ার কথাও জানান তারা।

বেসরকারি টেলিভিশনের এক টকশোতে কথা প্রসঙ্গে উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, যুবলীগের দায়িত্ব পেলে তিনি উপাচার্য পদ ছেড়ে দেবেন। জবি উপাচার্য হলেও তিনি এখনো যুবলীগের সভাপতিমণ্ডলীর এক নম্বর সদস্য। আওয়ামী লীগ সভানেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যদি দায়িত্ব দেন তাহলে তিনি উপাচার্য পদ ছেড়ে দিয়ে যুবলীগের পদে দায়িত্ব পালন করবেন। এ বক্তব্যের পর বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে উপাচার্য বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে না।

(8)

2
tags:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *