হোম অন্যান্য ধামরাইয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ধামরাইয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ধামরাইয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

6
0

ধামরাইয়ে এক অজ্ঞাত ব্যক্তির  লাশ উদ্ধার করেছে পুলিশ।

ধামরাইয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার ( ১৮ অক্টোবর) সন্ধ্যায় ধামরাইয়ের জয়পুরা এলাকার আবু তাহেরের বাড়ির সামনের সড়ক থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। পড়নের পোশাক দেখে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহত ব্যক্তি নিরাপত্তাকর্মী হিসেবে কোন প্রতিষ্ঠানে কাজ করতো। তার প্যান্টের বেল্টে ইংরেজিতে ইউরো ভিজাইল নাম লেখা রয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্রা সাহা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। নিহতের মাথায় গুরুতর জখমের চিহৃ রয়েছে। এছাড়া গলায়ও আঘাতের চিহৃ রয়েছে। তার পরনের বেল্টের নাম ধরে প্রতিষ্ঠানে যোগাযোগ করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত নিহতের পরিচয় পাওয়া যাবে।

পাশাপাশি হত্যাকারীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। এ ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

(6)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *