আজ শেখ রাসেলের ৫৬তম জন্মদিন
4
0
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সর্ব কনিষ্ঠ সন্তান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের আজ ৫৬তম জন্মদিন।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শহীদ শেখ রাসেল। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল ছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ, বিভিন্ন সামাজিক ও অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। ঘাতকদের সেই নির্মম বুলেট থেকে রক্ষা পায়নি শিশু শেখ রাসেলও। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।
(4)