হোম জাতীয় আন্দোলনের ইতি টানলেন বুয়েট শিক্ষার্থীরা
আন্দোলনের ইতি টানলেন বুয়েট শিক্ষার্থীরা

আন্দোলনের ইতি টানলেন বুয়েট শিক্ষার্থীরা

28
0

আবরার হত্যার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীরা আন্দোলনের ইতি টেনেছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্দোলকারীরা জানান, আমাদের আন্দোলন মাঠ পর্যায়ে ইতি টানা হলো, তবে আমাদের সার্বক্ষনিক নজরদারি থাকবে বুয়েট প্রশাসন থেকে আমাদের দাবিগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা।

ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীরা গত দুইদিন আন্দোলন শিথিলের ঘোষনার পর মঙ্গলবার সন্ধায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য দেন তারা।
তারা জানান, তাদের দেয়া ৫ দফা দাবিগুলো ইতোমধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে এবং ইতোমধ্যে কিছু কাজ চলমান রয়েছে।

তবে আসামিরা স্থায়ী বহিষ্কার না হওয়া পর্যন্ত কোন একাডেমিক কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এছাড়াও আগামীকাল গণশপথেরও ঘোষণা দেন। মুলত এই গণশপথের পর কাল থেকে মাঠের আন্দোলন স্থগিত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।

(28)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *