পুলিশি বাধায় আবরারের বাড়ি যেতে পারেন নি আমান উল্লাহ আমান
15
0
বিএনপি নেতা আমান উল্লাহ আমান
পুলিশি বাধার কারণে নিহত আবরারের বাড়িতে যেতে পারেননি।
তিনি সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা দলীয় কর্মসূচি ও নিহত আবরারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে কুষ্টিয়া যাচ্ছিলাম। পুলিশি বাধার মাধ্যমে সরকার আমাদের গণতান্ত্রিক ও মানবাধিকার অধিকার কেড়ে নিলো। সরকার সংবিধানের ৩৯ ধারা লঙ্ঘন করে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ারামা সার্কেল) আল বিরুনি জানান, নিরাপত্তাজনিত কারণে আমান উল্লাহ আমানকে ফিরিয়ে দেওয়া হয়েছে। জেলা বিএনপির সভাপতি জানান, কুষ্টিয়ায় বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে এবং বুয়েটে নিহত আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ছিল। সেটি শেষ করে আবরারের বাড়িতে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ।
(15)