হোম জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল : প্রধানমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল : প্রধানমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল : প্রধানমন্ত্রী

6
0

রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যা, খরা, ঘুর্ণিঝড়, অগ্নিকাণ্ড- এসবে ক্ষয়ক্ষতি যাতে হ্রাস পায় তার জন্য যা ব্যবস্থা নেয়ার ইতোমধ্যে আমরা তা নিয়েছি। যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং সবাই মনে করে এটাও বাংলাদেশের কাছ থেকে শেখার রয়েছে। অনেকে আমাদের কাছ থেকে এটা এখন জানতে চায়।’

তিনি বলেন, এ বছর জুলাই মাসে ঢাকায় গ্লোবাল কমিশন অন এ্যাডাপ্টেশন’র সভা হয়েছে। সেখানে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন দুর্যোগ প্রতিরোধে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘বিশ্ব অভিযোজন কেন্দ্র- ঢাকা অফিস’ স্থাপনের ঘোষণা দেন।

বাংলাদেশের ভৌগলিক অবস্থানের উল্লেখ করে প্রধানমন্ত্রী যে কোন ধরনের দুর্যোগের জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘যেকোন মনুষ্য সৃষ্ট দুর্যোগ আসুক আর প্রাকৃতিব দুর্যোগই আসুক সব ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য বাংলাদেশ সবসময় প্রস্তুত থাকবে সেটাই আমি চাই। আমাদের ভলান্টিয়াররা নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে, সেটারই আমি আশা পোষণ করি।’

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ বি তাজুল ইসলাম এবং সিনিয়র সচিব মো. শাহ কামাল অনুষ্ঠানে বক্তৃতা করেন।

(6)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *